Friday, April 3, 2026

ফের সেরা গায়ক অরিজিৎ , কিশোর কুমারকে স্পর্শ করতে আর বাকি মাত্র এক ধাপ!

Date:

Share post:

৬৮ তম ফিল্মফেয়ার পুরস্কারে (68th Filmfare awards) সেরা গায়কের মুকুট উচলো অরিজিৎ সিং (Arijit Singh) এর মাথায়। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) থেকে আর মাত্র একধাপ পিছিয়ে অরিজিৎ সিং (Arijit Singh)। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে অনুষ্ঠিত ৬৮ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে আসর জমিয়ে দিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। প্রত্যাশার পারদ চড়েছিল আগে থেকেই । বাকি ছিল শুধু অফিসিয়াল ঘোষণার। রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত ব্রম্ভাস্ত্র ছবির ‘কেশরিয়া’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার জিতে নিলেন অরিজিৎ সিং।

ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া প্রত্যেক তারকার কাছে স্বপ্নের মতো। আর এই স্বপ্নকে একবার দুবার নয় সপ্তম বার বাস্তবায়িত করে দেখালেন অরিজিৎ। ২০১৪ থেকে শুরু, আশিকি ২-এর ‘তু হি হো’ গানের জন্য প্রথমবার ব্ল্যাক লেডি হাতে পেয়েছিলেন অরিজিৎ সিং। এরপর ২০১৬, ২০১৭,২০১৮, ২০১৯ এবং ২০২০-তে ফিল্মফেয়ার পুরস্কারের মঞ্চে সেরা গায়কের শিরোপা উঠেছিল অরিজিৎ-এর হাতে। আর এক ধাপ এগোতে পারলেই ছুঁয়ে ফেলবেন কিশোর কুমারকে। গায়ক হিসাবে সর্বোচ্চ ফিল্মফেয়ারের পুরস্কার পেয়েছিলেন কিংবদন্তী সংগীতশিল্পী কিশোর কুমার। অরিজিৎ অনুরাগীরা এখন আশায় বুক বাঁধছেন। আর একটা পুরস্কার পাওয়া মানেই নয়া আর রেকর্ড তৈরি হওয়া। যদিও ফিল্মি কেরিয়ারে সাত নম্বর পুরস্কার পাওয়ার পর স্বভাবোচিত ভাবেই সকলকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...