Wednesday, June 24, 2026

ডেয়ারি কারখানায় মর্মা.ন্তিক কান্ড, বি.ষাক্ত গ্যাস লিক করে ন’জনের মৃ.ত্যু

Date:

Share post:

রবিবার সকালে মর্মান্তিক কাণ্ড পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiyana, Punjab) । গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম (Cooling system)থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয়। স্থানীয়রা বলছেন আনুমানিক সকাল সোয়া সাতটা থেকে এই ঘটনার সূত্রপাত। এখনো পর্যন্ত মোট ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে, বাকি ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে NDRF এর বিশেষ দল।ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করতে শুরু করেন। বেশ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়।পুলিশ কারখানার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে। আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয় বলেই মদ বিপর্যয় মোকাবিলা দফতরে আধিকারিকদের। ঠিক কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...