Tuesday, June 9, 2026

যোগী পুলিশের কীর্তি , কোমরে দড়ি বাঁধা বিচারাধীন বন্দি দিব্যি মদ কিনল!

Date:

Share post:

এমন দৃশ্য কখনও দেখেছেন ? সচরাচর না দেখলেও, যোগী রাজ্যে এমন দৃশ্যই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল। না হলে কোমরে দড়ি পরানো আসামিকে নিয়ে একেবারে মদের দোকানে কেনাকাটি করতে ঢুকলেন পুলিশের আধিকারিক।

উত্তরপ্রদেশের হামিরপুরের এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। এক পুলিশকর্মীর বিচারাধীন কয়েদিকে নিয়ে মদ কিনতে যাওয়ার দৃশ্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে রীতিমতো তাজ্জব নেটিজেনরা। পরিস্থিতি এমনই যে হামিরপুরের পুলিশ সুপারকে ড্যামেজ কন্ট্রোলে আসরে নামতে হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিক কুরালা এরিয়া থানায় কর্মরত। ভাইরাল ছবিটিতে দেখা যাচ্ছে, হামিরপুর তিন নম্বর কিং রোড এলাকার একটি মদের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন দুজন। বিচারাধীন ওই বন্দি দাঁড়িয়ে রয়েছেন দোকানের একেবারে সামনে। তাঁর কোমরে বাঁধা দড়ি। সেই দড়ি হাতে নিয়ে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছেন ওই পুলিশকর্মী। তাঁর মুখ যদিও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই হামিরপুরের পুলিশ সুপারের তরফে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই ওই থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে অন্তর্বর্তী তদন্তও শুরু করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...