Friday, June 26, 2026

চুঁচুড়ায় বেসরকারি স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, এলাকায় ধুন্ধু.মার

Date:

Share post:

স্কুলে গিয়ে চোখে গুরুতর আঘাত ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রের (School Student)। অভিযোগ, চুঁচুড়া খাদিনামোড়ের স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করেনি। জখম ওই ছাত্রের নাম সার্থক সাউ। বাড়ি চন্দননগরে। গত শনিবারের এই ঘটনার পর দু’দিন স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার, বিদ্যালয় খুলতেই গাফিলতির অভিযোগ তুলে গেটের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি ঘটনার CCTV ফুটেজ দেখাতে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, খেলতে গিয়ে দেওয়ালের লেগে জখম হয়েছে ওই ছাত্র। কিন্তু অভিভাবকদের দাবি স্কুলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিভাবকদের তরফে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন- জোর করে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে অমর্ত্য সেনের বাড়ির সামনে অবস্থানের নির্দেশ মমতার

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...