Tuesday, June 23, 2026

কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার

Date:

Share post:

কালিয়াগঞ্জের রাধিকাপুরে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। তাও ঘটনার জল গড়াল সেই আদালতেই। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি তা মঞ্জুর করেন। বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা বলে খবর।


আরও পড়ুন:কালিয়াগঞ্জে যুবকের মৃ*ত্যুর ঘটনায় তদন্তভার নিল সিআইডি


গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করতে এলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের
মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল  পড়ে যায় এলাকায়।  রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।  এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। সোমবারই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন সিআইডি আধিকারিকরা।

কিন্তু ঘটনাটিতে রাজনৈতিক রঙ লাগিয়ে সিআইডি তদন্তের দাবিতে পরিবারকে ক্রমাগত প্ররোচনা দিতে শুরু করেছে বিজেপি। আর তার জেরেই সিবিআই তদন্ত নিয়ে সরব পরিবার। তাঁদের দাবি, সিবিআই তদন্তেই ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে। সেই দাবি নিয়ে রাজবংশী যুবকের খুড়তুতো ভাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...