Monday, April 6, 2026

অধিকারী পরিবারের মানহানির মামলায় হাইকোর্টে স্বস্তিতে কুণাল

Date:

Share post:

অধিকারী পরিবারের মানহানির মামলায় হাইকোর্টে স্বস্তিতে কুণাল। সৌমেন্দুর করা কাঁথি কোর্টের শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে কুণালের সশরীর উপস্থিতিও মকুব করেছিল হাইকোর্ট। এদিন সেই মামলাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন তাঁরা।
প্রসঙ্গত, কাঁথি মহকুমা আদালতে কিছুদিন আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করেন রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী।শুভেন্দুর মানহানি করা হয়েছে বলে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সৌমেন্দু।কিন্তু সেই আইনি নোটিশের জবাব না দেওয়ায় মামলা দায়ের করেন সৌমেন্দু।
তার বক্তব্য ছিল, দাদা শুভেন্দুর সম্পর্কে যে সব কুকথা বলা হয়েছিল, তাতে তাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছিল। তাই প্রাথমিকভাবে আইনি নোটিশ পাঠানোর পরেও নিঃশর্ত ক্ষমা না চাওয়ায় বাধ্য হয়ে আইনি পদক্ষেপ করতে আদালতের দ্বারস্থ হন।মঙ্গলবার সেই মামলায় কাঁথি কোর্টের শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...