Friday, June 26, 2026

রাহুলকে জেলের সাজা শুনিয়ে পদোন্নতির ‘পুরস্কার’ পেলেন সুরাট আদালতের  বিচারক

Date:

Share post:

মাস দেড়েক পেরিয়েছে। রাহুল গান্ধীকে দু’বছরের জেলের সাজা দিয়েছিলেন।তার পুরস্কারও পেলেন হাতেনাতে। সুরাট আদালতের সেই বিচারককে ‘পুরস্কার’ স্বরূপ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক থেকে রাজকোটের অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হলেন বিচারক এইচ এইচ শর্মা।

অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাটের নিম্ন আদালত। সেই নির্দেশের একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে।এমনকী সাংসদ হিসাবে দিল্লিতে তিনি যে বাংলোয় থাকতেন, সেটাও ছেড়ে চলে যেতে হয়েছে।সম্প্রতি, গুজরাট সরকার মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করেছে। সেই তালিকাতেই বিচারক এইচ এইচ শর্মার নাম রয়েছে বলে জানা গিয়েছে।

কংগ্রেস প্রথম থেকেই অভিযোগ করেছে, রাহুলের মামলায় বিচারবিভাগকে প্রভাবিত করেছে বিজেপি। সুরাটের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের পদন্নোতি কংগ্রেসের সেই অভিযোগের সত্যতায় সিলমোহর দিল বলে মত ওয়াকিবহালমহলের।যদিও সরকারি তরফে একে পদোন্নতি না বলে, রুটিন বদলি বলে সাফাই দেওয়া হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...