Tuesday, March 31, 2026

লালবাজারে খুলছে কন্ট্রোল রুম! ‘মোকা’ মোকাবেলায় প্রস্তুত রাজ্য প্রশাসন

Date:

Share post:

এখনও পর্যন্ত সঠিক গতিপথ জানা যায়নি, কিন্তু যতদিন যাচ্ছে ততই দুর্যোগের আশ.ঙ্কা বাড়ছে। আগামী দুদিনের মধ্যে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য বড় সতর্কবার্তা না এলেও ঘূর্ণিঝড় (Cyclone Mocha) মোকাবিলায় কোনওরকম খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ঝড়ের জন্য আজ শনিবার থেকে একটি স্পেশাল কন্ট্রোল রুম (Special Control Room) খোলা হচ্ছে লালবাজারে (Lalbazar)। এখানেই বিভিন্ন দফতর একসঙ্গে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ করা হবে বলে জানা যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর শুধু বাংলা বা উপকূলবর্তী রাজ্য নয় চিন্তা বেড়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়েও। আগামীকাল থেকে এই সমস্ত এলাকায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সব বিনোদনমূলক অনুষ্ঠান ইতিমধ্যেই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্যোগের আভাস পেতেই সতর্ক করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদেরও। শনিবার সকাল থেকেই লালবাজারে ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে।এই পরিস্থিতিতে দেশের ৪টি রাজ্যকে সতর্ক করে দিল দিল্লির মৌসম ভবন(IMD)। এই ৪টি রাজ্য হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলা(Bengal)। মৌসম ভবন এদিন জানিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার ৬ মে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর পর আগামী ২৪ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রবিবার নিম্নচাপ তৈরির পর ৮ মে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ৯ মে তা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।


 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...