Saturday, April 4, 2026

এসএসসি ভবন অভিযানে ধু.ন্ধুমার! পুলিশের সঙ্গে ধ.স্তাধস্তি চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

নিয়োগের (Recruitment) দাবিতে চাকরি প্রার্থীদের এসএসসি ভবন (SSC) অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল করুণাময়ী (Karunamoyee)। সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Job Candidates)। এদিন প্রথমে চাকরিপ্রার্থীরা কোনও অনুমতি ছাড়া এসএসসি ভবনে যাওয়ার আগেই তাঁদের আটকে দেয় পুলিশ। পরে পুলিশি ঘেরাটোপ এড়িয়ে চাকরিপ্রার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি।

তবে এরপরই পুলিশি বাধার মুখে পড়ে করুণাময়ী মেট্রো স্টেশনের (Metro Station) সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। আর বিক্ষোভের জেরে ব্যস্ততম সময়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়। তবে এরপরই পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলেই চাকরিপ্রার্থীদের সঙ্গে বচসা বাধে পুলিশের। পুলিশ একাধিকবার মেট্রো স্টেশনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও কোনও লাভ হয়নি। উল্টে পুলিশের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। আর এরপরই চাকরিপ্রার্থীদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে নতুন করে নিয়োগের দাবি তুলে সোমবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের কোনও অনুমতি ছিল না সেই মিছিলে। আর সেকারণেই আন্দোলনকারীদের এসএসসি ভবন অভিযানের সময়ই পুলিশ এবং চাকরিপ্রার্থীদের মধ্যে গন্ডগোল বাধে। ইতিমধ্যে জোর করে অশান্তির চেষ্টায় বেশ কয়েক জন আন্দোলনকারীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...