Saturday, April 4, 2026

এশিয়া কাপ নিয়ে এবার ভারতের পাশে শ্রীলঙ্কা, বাংলাদেশ : সূত্র

Date:

Share post:

এশিয়া কাপ নিয়ে এবার ভারতের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা, বাংলাদেশ। সূত্রের খবর, এই দুই দেশ চাইছে না পাকিস্তানে হোক এশিয়া কাপ। জানা যাচ্ছে, এশিয়া কাপ আয়োজন করতে চাইছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

এশিয়া কাপ নিয়ে টালবাহানা চলছেই। চলতি এশিয়া কাপের আসর বসতে চলেছে পাকিস্তানে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাঠাবে না তারা। এশিয়া কাপ নিরপেক্ষ জায়গায় হওয়ার প্রস্তাব দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এই সুযোগটাই নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট শ্রীলঙ্কা।

এদিকে এশিয়া কাপ নিয়ে বিকল্প প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার কথা বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই বিকল্প প্রস্তাবেও রাজি নয় বিসিসিআই। এরপরই পিসিবির পক্ষ থেকে বলা হয় ভারত এশিয়া কাপ পাকিস্তানে খেলতে না আসলে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে দল পাঠাবেনা পিসিবি। যদিও এখন সুর নরম করছে। জানা যাচ্ছে, ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসতে পিসিবি রেখেছে এক শর্ত।

সূত্রের খবর, এক দিনের বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছে পিসিবি। পিসিবির দাবি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা।

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়লেন চ‍্যাহাল

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...