Saturday, June 27, 2026

দেশে উত্তেজনা সৃষ্টিতে বিজেপির তুরুপের তাস ‘লাভ জি.হাদ’: তোপ সামনার

Date:

Share post:

দেশে উত্তেজনা সৃষ্টি করতে বিজেপি তুরুপে তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে লাভ জিহাদকে(love jihad)। শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মুখপত্র সামনা-য়(Samna) “গুজরাট(Gujarat) এবং অন্যান্য রাজ্য থেকে হাজার হাজার মেয়ে নিখোঁজ” সম্পর্কিত একটি সম্পাদকীয়তে এমনটাই অভিযোগ করা হল। সম্পাদকীয়তে বলা হয়েছে, “লাভ জিহাদ বিজেপির উত্তেজনা সৃষ্টির একটা হাতিয়ার। কিন্তু গুজরাট ও অন্যান্য রাজ্য থেকে হাজার হাজার মেয়ে নিখোঁজ, যার ওপর বিজেপির(BJP) একটা জিহাদিও কথা বলতে রাজি নয়।

সম্পাদকীয়তে গুজরাটের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে বলা হয়েছে, “যদি মোদি-শাহের শাসন গুজরাটের জন্য এত কিছু করে থাকে, তাহলে গুজরাট থেকে ওই হাজার হাজার মেয়ে নিরুদ্দেশ কেন ? কে খুঁজবে তাদের ? সেখানে আইনের শাসন থাকলে এই মেয়েরা বিচার পাবে। অন্যথায়, নেহেরু-গান্ধী পরিবারের উপর দোষ চাপিয়ে মন কি বাত প্রচার করা হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য।” পাশাপাশি তোপ দেগে লেখা হয়েছে, “গত পাঁচ বছরে গুজরাট থেকে ৪০ হাজারের বেশি মেয়ে ও মহিলা নিখোঁজ হওয়ার অভিযোগটি রাজনৈতিক নয় বরং জাতীয় অপরাধ ব্যুরোর তথ্যের একটি অংশ। হয়তো  এখন ব্যুরো বন্ধ করে দিতে পারে কারণ এটি গুজরাটের শাসনব্যবস্থার বাস্তব ছবিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ।”

সম্পাদকীয়তে বিবেক অগ্নিহোত্রীর মতো চলচ্চিত্র নির্মাতাদের কটাক্ষ করে আরও লেখা হয়েছে, “এই সকল চলচ্চিত্র নির্মাতাদের এখন দ্য কাশ্মীর ফাইলস বা দ্য কেরালা স্টোরির মতো গুজরাট ফাইল নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা উচিত। এই দুটি সিনেমার জন্য যেভাবে বিজেপি নেতারা বলেছিলেন সত্য লুকানো যাবে না, আশা করি, তারা গুজরাট ফাইল সম্পর্কেও একই কথা বলবেন।”

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...