Saturday, June 27, 2026

মোকার তাণ্ডবে মায়ানমারে মৃ*ত্যু! জনশূন্য কক্সবাজার

Date:

Share post:

বাংলাদেশ এবং মায়ানমার উপকূলে উপকূলে আছড়ে পড়ার পর থেকেই রীতিমত তাণ্ডব চালাচ্ছে মোকা । ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মায়ানমারে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মায়ানমারের রাখাইন প্রদেশে ঝড়ে গাছ পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:সিবিআই-র নয়া ডিরেক্টর কর্নাটকের ডিজিপি প্রবীণ সুদ, সিলমোহর কেন্দ্রের

ঘণ্টায় ১৯৫ কিমি বেগে তাণ্ডব চালাচ্ছে মোকা। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। মায়ানমারের সিতওয়াতে উদ্ধারকারী দল জানিয়েছে, বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের উদ্ধারকাজে ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মায়ানমারে একটি টেলিকম টাওয়ার ভেঙে পড়েছে। প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ি। চারদিকে লন্ডভন্ড অবস্থা। সিতওয়া এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
অন্যদিকে, সাইক্লোন মোকার প্রভাবে ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও। জনশূন্য রাস্তাঘাট।কক্সবাজারে ৫ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। তবে, জলের তলায় চলে যেতে পারে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেইন্ট মার্টিন।দেশের মৌসম ভবন জানিয়েছে, “যেহেতু এই দ্বীপে কোনও বড় পরিকাঠামো নেই ফলে এই ঝড় কোনও বাধা পাবে না এখানে। আর দ্বীপে সরাসরি আঘাত করবে।”

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...