Saturday, April 4, 2026

দিল্লিকে ৩১ রানে হারাল পাঞ্জাব, শতরান প্রভসিমরনের

Date:

Share post:

ফের হার দিল্লি ক‍্যাপিটালসের। এদিন ডেভিড ওয়ার্নারদের ৩১ রানে হারাল শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ১০৩ রান করেন তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন প্রভসিমরন। ১০৩ রান করেন তিনি। অধিনায়ক শিখর ধাওয়ান করেন ৭ রান। ৪ রান করেন লিভিংস্টোন। ২০ রান করেন সাম কুরান। দিল্লির হয়ে দুটি উইকেট নেন ইশান্ত শর্মা। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল, পারভীন দুবে, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। দিল্লির হয়ে একা লড়াই করেন অধিনায়ক ওয়ার্নার। ৫৪ রান করেন তিনি। ২১ রান করেন সল্ট। ৩ উইকেট নেন মিচেল মার্শ। পাঞ্জাবের হয়ে চার উইকেট নেন হরপ্রীত। দুটি করে উইকেট নেন নাথান ইলিশ এবং রাহুল চাহার।

আরও পড়ুন:লাল-হলুদে বিশেষ সম্মান সলমান খানকে


 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...