Monday, June 8, 2026

উপস্থিত থাকছেন না জো বাইডেন, বাতিল হল কোয়াডের বৈঠক

Date:

Share post:

নির্ধারিত ২৪ মে সময় দিতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। যার জেরে বুধবার অস্টেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ(Antani Albaniz) জানিয়ে দিলেন আগামী সপ্তাহে সিডনিতে(Sydney) নির্ধারিত কোয়াড বৈঠক(Quad Meeting) বাতিল হচ্ছে। প্রসঙ্গত, এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে মোদির এই সফরের কথা জানানো হয়। তবে কোয়াড বৈঠক বাতিল হলেও বাতিল হচ্ছে না মোদির অস্ট্রেলিয়া(Australian) সফর। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও আমেরিকা এই চারটি দেশ কোয়াড সদস্যভুক্ত। আগামী ২৪ মে এই ৪ দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে সিডনিতে হওয়ার কথা ছিল কোয়াড বৈঠক। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে জানান, এই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না। ওয়াশিংটনে ঋণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তাঁর। এরপর অবশ্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, বাইডেনকে ছাড়াই নির্ধারিত সময়ে এই অনুষ্ঠান হতে পারে। যদিও শেষ মুহূর্তে এই বৈঠক বাতিল করলেন অ্যান্টনি অ্যালবানিজ। তিনি জানান, “মার্কিন প্রেসিডেন্ট এই সফর স্থগিত করার জন্য ক্ষমা চেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব বাইডেনের অস্ট্রেলিয়া সফর পুনঃনির্ধারণ করা হবে।”

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...