Tuesday, April 7, 2026

দশগুণ বেশি সমর্থন নিয়ে সোম থেকে ফের শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা

Date:

Share post:

মোদি সরকারের এজেন্সি রাজের জেরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থামিয়ে রেখে শনিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসতে হয় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়ায় যেখানে শেষ করেছিলেন, সোমবার সেখান থেকেই আবার জনসংযোগ যাত্রা শুরু করতে তুলতে চলেছেন অভিষেক।

CBI-এর নোটিশ পেয়ে কলকাতা ফেরেন অভিষেক। শনিবার, সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বেরিয়ে জানান, তাঁকে আটকানো যাবে না। সোমবার থেকে আরও দশগুণ বেশি জনসমর্থন সঙ্গে নিয়ে শুরু করছেন নবজোযোর কর্মসূচি। বাঁকুড়া-সহ তামাম জঙ্গলমহল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় পথ চেয়ে। আমজনতার এই আবেগ উচ্ছ্বাস আন্দাজ করেই শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এতদিন নবজোয়ারে জনস্রোত দেখে বিজেপির আতঙ্কিত হয়েছে। এবার জনপ্লাবন দেখে রাতের ঘুম উড়ে যাবে।“

লক্ষ্য মানুষের পঞ্চায়েত গড়া। সেই কাজে ২৫ এপ্রিল থেকে বাংলার বুথে বুথে ঘুরছেন অভিষেক। চলছে প্রার্থী নির্বাচনে অভিনব ভোট। পথে চলতে স্থানীয়দের অভাব-অভিযোগ শুনে সমাধান করছেন মুশকিল আসান অভিষেক। এখন তাঁর অপেক্ষায় বাঁকুড়া।

আরও পড়ুন- Uttarpara: কলেজ ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, আক্রা*ন্ত প্রতিবাদী

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...