Sunday, June 28, 2026

মুশকিল আসান: পঞ্চায়েত ভোটের আগেই তালডাংরায় পাকা রাস্তা

Date:

Share post:

বাঁকুড়ার তালডাংরার ওপর কেচেন্দা থেকে ছোট কেচেন্দার কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। বর্ষার সময় সেই দুর্ভোগ চরমে ওঠে। মোরাম রাস্তা হওয়ায়, বর্ষার সময় সেই রাস্তা দিয়ে যাতায়াত করাটাই দুর্বিষহ হয়ে ওঠে এলাকার মানুষের কাছে।

স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে এলাকার মানুষ পাকা রাস্তার দাবি জানিয়ে আসছেন। সামনে পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তা সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে এবার তাদের সেই দাবি পূরণ হতে চলেছে।

আরও পড়ুনঃ জয়সওয়ালের মেয়াদ শেষ, CBI প্রধানের দায়িত্বে প্রবীণ সুদ
তাঁরা তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের সেই মুশকিল আসান হতে চলেছে। ওই গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, তাঁরা তৃণমূল রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এ নিয়ে দরবার করেন। সায়ন্তিকা নিজেও এ ব্যাপারে উদ্যোগী হন। সমবেত আবেদনে সাড়া দিয়ে প্রশাসন রাস্তা পাকা করার উদ্যোগ নিয়েছে।
জানা গিয়েছে, পাত্রপুকুর থেকে গণেশ মণ্ডলের বাড়ি এক কিলোমিটার রাস্তা এবং কালিপদ মোডদকের বাড়ি থেকে ভাঙাবাধ পুকুর পর্যন্ত রাস্তা পাকা হবে। বিডিও নিজে বৃহস্পতিবার রাস্তাটি পরিদর্শন করেন। তিনি জানান, খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...