Wednesday, June 24, 2026

ইমরানের শরীরে মিলেছে কোকেন ও মদ! চঞ্চল্যকর দাবি পাক স্বাস্থ্যমন্ত্রীর

Date:

Share post:

একের পর এক মামলায় জড়িয়ে ইমরান খানের(Imran Khan) রাজনৈতিক ভবিষ্যৎ এখন কার্যত অন্ধকারে। নিজের দল পিটিআইকে(PTI) নিষিদ্ধ ঘোষণা পথে হাঁটছে বর্তমান পাক সরকার(Pak Govt)। এই পরিস্থিতিতে দল ছাড়ছেন একের পর এক শীর্ষ নেতা। এমন টালমাটাল অবস্থার মাঝেই এবার ইমরান খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল। তার দাবি, ইমরানের শরীরে পাওয়া গিয়েছে কোকেন এবং মদের অস্তিত্ব।

শুক্রবার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদের বলেন, আল কাদের ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর ইমরানের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টেই তাঁর শরীরে কোকেন এবং অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ-সহ ইমরানের বিরুদ্ধে রুজু রয়েছে শতাধিক মামলা। এবার নিষিদ্ধ মাদকের উপস্থিতির প্রমাণ মিললে মাদক আইনে আরও বড় সমস্যায় পড়বেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। পাক স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর ৫ জন চিকিৎসকের একটি দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। যেখানে তার ইউরিন স্যাম্পেল গ্রহণ করা হয়। তাতেই পাওয়া যায় কোকেন ও অ্যালকোহলের অস্তিত্ব। তিনি আরও বলেন, এইজন্যই মানসিক ভারসাম্য হারিয়েছেন ইমরান খান।

উল্লেখ্য, একাধিক মামলায় জড়িয়ে যাওয়ায়, মামলার তদন্তের খাতিরে ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে পাক সরকার। ইতিমধ্যেই দলের ১৬ জন কর্মীকে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে বিচারের জন্য। সব মিলিয়ে পাকিস্তানের পরিস্থিতি ক্রমশ উদ্বেগ জনক হয়ে উঠছে।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...