Saturday, April 4, 2026

ডা.কাতি কেসে ব্যারাকপুর নয়, আসল টা.র্গেট ছিল হাওড়া!

Date:

Share post:

ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির (Robbery at gold shop in Barrackpore) ঘটনায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনা সঙ্গে যুক্ত ডাকাতদের প্রথম টার্গেট ব্যারাকপুর ছিলই না। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই এই তথ্য উঠে এসেছে। জানা যাচ্ছে প্রাইম টার্গেট ছিল হাওড়া কদমতলার এক সোনার দোকান (A gold shop in Howrah Kadmatla)। শুক্রবার সকালে দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী যীশু কৃষ্ণ আড়ির কাছে সন্দেহভাজন দুষ্কৃতীদের নিয়ে উপস্থিত হন হাওড়া সিটি পুলিস ও ব্যারাকপুর কমিশনারেটের (Howrah City Police and Barrackpore Commissionerate) বিশাল বাহিনী সহ উচ্চপদস্থ আধিকারিকরা। তখনই সবটা জানতে পারেন দোকান মালিক আর এরপর থেকেই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি।

ঘটনা ১৮ মে ২০২৩- এর। দোকানের মালিক বলছেন ডাকাতরা তাঁর দোকানে একটি রূপোর চেন কিনতে এসে দেখে যায় দোকানটি। এরপরে গোটা এলাকার সমস্ত রাস্তাঘাট ঘুরে দেখে রেইকি করেন তাঁরা। সবথেকে সস্তার চেন কেনেন ওই ডাকাতরা। এরপর ২৪ মে গোটা পরিকল্পনামতো সেই দোকানে লুঠ করার জন্য হাজির হন তাঁরা। কিন্তু দোকানে ভিড় থাকায় অপরাধ করার সাহস পাননি বলে মনে করা হচ্ছে। এরপরই ব্যারাকপুরে অপারেশন চলে। হাওড়ার কদমতলার ওই দোকানে পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই বুধবার সন্ধে নাগাদ ব্যারাকপুরের ৪ নম্বর রেলগেটের কাছে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে দোকান মালিকের সঙ্গে বচসা করে চার পাঁচ রাউন্ড গুলি চালায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকান মালিকের ছেলের।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...