Friday, June 26, 2026

বুড়ো বয়সে বিয়ে, সমালোচকদের জবাব দিলেন বলি অভিনেতা আশিস

Date:

Share post:

৬০ বছর বয়সে জীবনে দ্বিতীয় বসন্ত আসাকে কটাক্ষ করেছেন অনেকে। কিন্তু বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)যে এই সবকিছুর পরোয়া করেন না তা এর একবার প্রমাণ করলেন তিনি।কলকাতার ব্যবসায়ী রুপালি বড়ুয়াকে(Rupali Barua) জামাইষষ্ঠীর দিনই বিয়ে করেছেন তিনি। বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমাজমাধ্যমে ট্রোলড হতে হয়েছে অভিনেতাকে। এবার সমালোচকদের কড়া জবাব দিলেন আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)।

রাজসীর সঙ্গে বিয়ে ভাঙ্গা থেকে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেওয়া, সব কথাই অকপটে সমাজ মাধ্যমে ব্যক্ত করেছেন অভিনেতা। দুজন পরিণত মানুষ ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত কোন বয়সে নেবেন সেটা নিয়ে যে অন্যের সমালোচনা করা উচিত নয় তাও বুঝিয়ে দিয়েছেন নিজের পোস্টে। শুক্রবার সকালে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন আশিস বিদ্যার্থী। তিনি বলেন, “রাজসীর সঙ্গে বিচ্ছেদের পর আবার একটি বিয়ে করতে চেয়েছিলাম আমি। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম যে আমার একজন সঙ্গীর প্রযোজন। এখন রুপালির বয়স ৫০। আর আমি ৫৭ বছর বয়সি, ৬০ নয়। তবে এই বয়স কোনও ব্যাপারই না। এটা একটা সংখ্যা মাত্র। আমরা সবাই নিজেদের মতো খুশি থাকতে পারি, তা যে কোনও বয়সেই হোক না কেন! তাই অন্যের সিদ্ধান্তকে সম্মান করতে শিখুন।”

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...