Saturday, June 27, 2026

মাচা শো-তে চরম হে.নস্থা, উদ্যোক্তাদের এক হাত নিলেন অভিনেত্রী রুকমা!

Date:

Share post:

খানাকুলে (Khanakul) শো করতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রী রুকমা রায়কে (Rukma Roy)। এক পারিবারিক কালীপুজো উপলক্ষে টেলি অভিনেত্রীকে (Television Actress) আমন্ত্রণ জানানো হয়। কিন্তু নির্ধারিত সময়ের থেকে আধঘন্টা দেরিতে অভিনেত্রী পৌঁছানোর জন্য তাঁকে চরম অপমানিত হতে হয় বলে ফেসবুকে (Facebook) জানিয়েছেন রুকমা (Rukma Roy)। তিনি বলেছিলেন যে জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেখানে যেতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাঁকে। এর পরেও তিনি তাঁর পেশাদারিত্ব বজায় রেখে অনুষ্ঠান শুরু করার কিছুক্ষণ পরই উদ্যোক্তারা তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। অভিনেত্রীকে যেভাবে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বন্ধু পাশে দাঁড়িয়েছেন তাঁর সহকর্মী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও (Rahul Banerjee)। রুকমা ফ্যানদের কথা ভেবে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ঘণ্টা দুয়েক সেখানে অপেক্ষা করেছিলেন। কিন্তু উদ্যোক্তাদের কেউ তাঁর কাছে এসে ক্ষমা চাননি বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে উদ্যোক্তাদের তরফে ক্ষমা চাওয়া হলেও পালটা রুকমা জবাব চাইলেন তাঁদের কাছ থেকে।সপাট প্রশ্ন ছুঁড়লেন, “উনি ক্ষমা চেয়ে বলেছেন, রাগের মাথায় এসব করেছেন। রাগ হলে কি যা ইচ্ছে তাই করা যায়? মানুষও খুন করবেন?”

গত চারদিন ধরে রুকমার জীবনে ঝড় বয়ে গেছে। খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি এই খানাকুলের ঘটনাকে কেন্দ্র করে।আয়োজকরা প্রথমে যদিও দাবি করেছিলেন যে, অভিনেত্রী নিজেই অযাচিতভাবে হাবভাব দেখিয়েছিলেন। কিন্তু রুকমাকে হেনস্থা এবং অপমান করার ঘটনায় নেটপাড়া সরগরম হতেই ভোলবদল উদ্যোক্তাদের।রাজু সামন্ত (Raju Samanta) নামে এক ব্যক্তি রুকমার সঙ্গে অভব্য আচরণ করেন তিনি ফোন করে ক্ষমা চেয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরই পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী বলেন সব দোষ কি ক্ষমা করা যায়? রুকমার ফেসবুক লাইভে এসে তাঁকে সমর্থন জানিয়েছেন তাঁর অনুরাগীরাও। অল ইন্ডিয়া অর্গানাইজার অ্যান্ড আর্টিস্ট মিউজিক্যাল ফোরামকে (All India Organizer and Artist Musical Forum) পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...