Friday, April 3, 2026

ফের দু*ষ্কৃতীদের হামলায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত

Date:

Share post:

ফের সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূতের।সন্ধে নামার মুখে অফিস থেকে ফেরার সময় দুই দুষ্কৃতী প্রথমে ছিনতাই করার চেষ্টা করে। বাধা পেতেই তরুণকে লক্ষ্য করে একের পর এক গুলি চলে। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় তরণের। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফিলাডেলফিয়ায়।

আরও পড়ুন:কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই!স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা!বৃষ্টি হবে তিলোত্তমায়?
পুলিশ সূত্রের খবর, বছর একুশের ওই তরুণের নাম জুড চ্যাকো। পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম চাকরিও করেন তিনি। প্রায় ৩০ বছর আগে আমেরিকায় এসে বসতি স্থাপন করে তাঁর পপিবার।তবে তাঁরা কেরলের কোল্লামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধেয় কাজ থেকেই ফিরছিলেন তরুণ। সেই সময় তাঁর উপর হামলা হয়। দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছে তাঁকে।
আমেরিকায় (US) বন্দুকবাজের হামলা ইদানীং বেড়েছে। এর আগে ওহিওতে এক ভারতীয় ছাত্রকে গুলি করে খুন করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সেই ছাত্রকে ওহিও প্রদেশের কলম্বাস অঞ্চলে একটি গ্যাস স্টেশনের সামনে গুলি করে খুন করে আততায়ীরা। কানসাসে ইউনিভার্সিটি অফ মিসৌরির ছাত্রকে গুলি করে খুন করা হয়। সেই ছাত্র ছিল তেলঙ্গানার বাসিন্দা।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...