Tuesday, June 16, 2026

কবে খুলবে স্কুল? শিক্ষা দফতরকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ

Date:

Share post:

তীব্র গরমের কারণে নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যায়। এক মাস হতে চলল বন্ধ স্কুল (School)। কবে খুলবে? শিক্ষা দফতরকে চিঠি পাঠিয়ে জানতে চাইল মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Shiksha Parshad)।

২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি (Vacation) পড়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের জেরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ২ মে থেকে স্কুলে গরমের ছুটি শুরু হয়েছিল। সেই সময় সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল বন্ধই থাকবে। এদিকে, পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। এবার ৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চেয়েছে পর্ষদ। কারণ, পর্ষদের কাছে স্কুল খোলার তারিখ জানতে চাইছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে কদিন বৃষ্টি হলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর. এই পরিস্থিতিতে সোমবার থেকে সরকারি স্কুল খুলবে কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...