Wednesday, March 25, 2026

মোদি স্টেডিয়ামের দুরা*বস্থা বে*আব্রু, শাহকে ক*টাক্ষ তৃণমূলের

Date:

Share post:

সোমবার আইপিএলের ফাইনালে প্রকাশ্যে এল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুরাবস্থা। পরিকাঠামোর খারাপ পরিস্থিতি বেআব্রু হয়ে পড়ে। যে মাঠে ১ লক্ষ ৩২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন, তার পরিকাঠামো এতটা খারাপ হতে পারে তা কেউ বুঝতে পারেননি। কারণ, ৮০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়াম।

গতকাল ফাইনালে বৃষ্টি নামে। আর তখনই বেআব্রু হয়ে পড়ে নিকাশি ব্যবস্থার গাফিলতি। নরেন্দ্র মোদির স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে ১০টা নাগাদ বৃষ্টি থেমে গেলেও ১২টার পরে খেলা শুরু করা সম্ভব হয়। মাঠের একটি পিচে জল জমে যাওয়ার জন্য খেলোয়াড় দৌড়াতে গেলে চোট পাওয়ার সম্ভাবনা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বৃষ্টি হওয়ার আধ ঘণ্টার মধ্যেই জল বেরিয়ে যাবে। কিন্তু কোথায় কী! আরও একবার জুমলা রাজনীতি প্রকাশ্যে। যা নিয়ে শাহকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।

ট্যুইট করে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দয়া করে ‘অতি সম্মানিত’ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অবস্থা দেখুন। আপনি জনগণকে বোকা বানাতে পারবেন না। আমরা আপনার জুমলা রাজনীতি সম্পর্কে ভালোভাবে অবগত।”

বৃষ্টির সময় স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়তে থাকে। আর সেই জলে ভেসে যায় দর্শকাসন। এতে স্পষ্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সবচেয়ে ভালো স্টেডিয়ামে কী অবস্থা!

Related articles

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...