Monday, April 13, 2026

সংবেদনশীলতা বজায় রেখেই ত*দন্ত চলছে, কুস্তিগিরদের অভিযোগ নিয়ে মন্তব্য দিল্লি পুলিশের 

Date:

Share post:

দেশের পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন।  প্রতিবাদে গত একমাস ধরে রাস্তায় নেমেছেন তাঁরা। যদিও যদিও দিল্লি পুলিশ অন্য কথা বলছে। তাদের বক্তব্য, সমস্ত রকম সংবেদনশীলতা বজায় রেখেই স্পর্শকাতর বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।

গত রবিবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের হাতে আক্রান্ত হন কুস্তিগিররা। পুরুষ-মহিলা কুস্তিগিররা পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন, এই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। মঙ্গলবার কুস্তিগিররা তাঁদের পদক হরিদ্বারের গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দিল্লির রাস্তায় আমরণ অনশনের ডাক দেন।যদিও অনেক বোঝানোর পরে কুস্তিগিররা নিজেদের সিদ্ধান্ত বদলান। নিজেদের পদকগুলো গঙ্গায় ভাসানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেন। কৃষক নেতাদের অনুরোধেই তাঁদের এই মতবদল। আপাতত কেন্দ্রকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন তাঁরা।

এরই মাঝে, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করেন এক নির্যাতিতা নাবালিকা কুস্তিগিরের কাকা। তাঁর কথায়, সাক্ষী মালিক ও ভিনেশ ফোগাটরা  তাঁর পরিবারের সদস্যদের ভুল বুঝিয়ে ব্রিজভূষণকে ফাঁসাতে চাইছেন। প্রসঙ্গত, বিজেপি সাংসদ ব্রিজভূষণ নিজেও দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে পকসো আইনের অপব্যবহার করা হয়েছে।

জানা গিয়েছে, নাবালিকা কুস্তিগিরের কাকার নাম অমিত পালোয়ান। কুস্তি ফেডারেশন সচিবের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্ত করতে অমিতের বাড়িতে গিয়েছিল পুলিশ। সেই সময়েই গোটা ঘটনা জানতে পেরেছেন । যদিও নাবালিকা কুস্তিগির ও তাঁর পরিবারের সঙ্গে অমিতের সম্পর্ক ভাল নয় বলেই জানা গিয়েছে।

 

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...