Saturday, April 18, 2026

বেনিয়মের অভিযোগ, ১৫০টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে NMC

Date:

Share post:

বেনিয়মের অভিযোগে এবার দেশজুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission)। কমিশন সূত্রে খবর, দেশের কমপক্ষে ১৫০টি মেডিক্যাল কলেজের (Medical College) স্বীকৃতি কেড়ে নিতে পারে NMC। ইতিমধ্যেই ৪০টি কলেজের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

যে ১৫০টি মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মেডিক্যাল কলেজের নাম। পাশাপাশি রয়েছে ত্রিপুরা, অসম, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, পুদুচেরীর নাম।

গত এক মাস ধরে আন্ডারগ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড অব কমিশনের তরফে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের বিষয়ে তদন্ত করা হয়। সেখানে শিক্ষক বা ফ্যাকাল্টিদের ভূমিকা, আধার লিঙ্ক করা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, সিসিটিভি ক্য়ামেরা, প্রক্রিয়া সব খতিয়ে দেখে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। অভিযোগ,
• ১৫০টি মেডিক্যাল কলেজ সরকারি নিয়ম মানছে না।
• কলেজগুলির বায়োমেট্রিক কাজ করে না।
• কলেজ চত্বরে ক্যামেরা বসানো নেই।
• কোথাও ক্যামেরা কাজ করে না।
• দীর্ঘদিন ধরে বহু ফ্যাকাল্টি পদ শূন্য

তবে স্বীকৃতি খোয়ানো মেডিক্যাল কলেজগুলিকে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে বলে এনএমসি সূত্রে খবর। তাদের ৩০ দিনের মধ্যে NMC-র কাছে আবেদন করতে হবে। সমস্ত নিয়ম অনুসরণ করে চলছে, তা প্রমাণ করতে হবে। সেই আবেদন খারিজ হলে, কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের কাছে সরাসরি আবেদন করতে পারবে কলেজগুলি।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...