Monday, April 13, 2026

ফের শিক্ষা দু*র্নীতিতে জড়াল সিপিএমের নাম, মুখ বাঁচাতে দুই নেতাকে তড়িঘড়ি ব*হিষ্কার

Date:

Share post:

ফের শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়াল সিপিএমের।কলেজের পরিচালন সমিতির টাকা তছরুপের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে দুই নেতাকে। বহিষ্কার করা হয়েছে সিপিএমের টালিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস এবং সিপিএম কলকাতা জেলা কমিটির সদস্য গৌতম বন্দ্যোপাধ্যায়কে। ইঞ্জিনিয়ারিং কলেজে আর্থিক তছরুপের অভিযোগ ছিল গৌতমবাবুর বিরুদ্ধে। তিনি টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজমেন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন।

রাজ্যে শিক্ষা দুর্নীতিতে যখন সরব সিপিএম, তখন নিজেদের দলের দুই নেতা পার্থ দাস ও গৌতম বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একাধিক অভিযোগ আসায় নিজেদের মুখ বাঁচাতে তড়িঘড়ি কমিশন গঠন করে সিপিএম রাজ্য কমিটি। এই কমিশনের নেতৃত্বে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য। রাজ্য কমিটির সিংহভাগ সদস্য এই দুই নেতাকে বহিষ্কারের এর পক্ষে মত দেন। জানা গিয়েছে নিজেদের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগেরই সঠিক উত্তর দিতে পারেনি এই দুই নেতা।

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...