Saturday, April 18, 2026

বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় নজর রেখেছে প্রশাসন: জানালেন মুখ্যমন্ত্রী, খোলা হল কন্ট্রোল রুম

Date:

Share post:

ফের বড়সড় রেল দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় আপ করমণ্ডল এক্সপ্রেস। জানা গিয়েছে, মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। গোটা ট্রেনটি হেলে পড়েছে রেলট্র্যাকের উপর। কয়েকটি কামরা উঠে গিয়েছে মালগাড়ির উপর। মৃতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে বলে খবর। আরও মৃত্যুর আরও বাড়তে পারে বলে খবর। ১৩২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব।

রাজ্য সরকার এই ভয়াবহ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওড়িশা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনো পর্যন্ত জানা গেলেও দুর্ঘটনার ভয়াবহতা থেকে অনুমান করা হচ্ছে বহু মানুষ হতাহত হয়েছেন। এ রাজ্যের বহু যাত্রী ওই ট্রেনে ছিলেন। যাত্রী ও তাঁদের পরিজনদের জন্য অবিলম্বে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যার নম্বর 03322143526 এবং 03322535185। ওড়িশা সরকারকে সব রকম সহায়তার জন্য রাজ্য প্রস্তুত বলে জানানো হয়েছে। বেশ কিছু অ্যাম্বুল্যান্স বালাসোরে পাঠানো হয়েছে। ওড়িশা লাগোয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল গুলিকে আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দোলা সেনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল বালাসোর রওনা হয়েছেন।

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত ও স্তম্ভিত। বাংলা থেকে ৫-৬ জন সদস্যের এক প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তিনি নিজে ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অন্যান্য পদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে পরিস্থিতির উপর অবিরাম নজর রাখছেন।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...