Wednesday, June 24, 2026

ফের একগুচ্ছ ওষুধ বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

জাল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসার পর থেকেই কেন্দ্রের তরফে একের পর এক ওষুধ কোম্পানিকে শোকজ করা হয়েছে। চলতি বছরের এপ্রিলেই জাল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ফার্মা কোম্পানির (Pharma Companies) লাইসেন্স বাতিল করেছিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নিয়ামক সংস্থা ডিসিজিআই (DCGI)। এবার ফের একগুচ্ছ ওষুধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রের (Government of India)। ১৪টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

আজ থেকে বছর ছয়েক আগে ২০১৭ সালের সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল স্বাস্থ্যমন্ত্রক। এরপর ২০২২ সালের ১ এপ্রিল সেই কমিটির তরফে রিপোর্টে উল্লেখ করা হয় যে এই সব ওষুধের ব্যবহারে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ছে। এগুলো অবিলম্বে নিষিদ্ধ না করলে পরবর্তীতে বড় সমস্যা হতে পারে। এরপরই গেজেট নির্দেশ জারি করে এইসব ওষুধের উৎপাদন ও বণ্টন সম্পূর্ণ নিষিদ্ধ করল কেন্দ্র।

এই তালিকায় রয়েছে অ্যামক্সিসিলিন ও ব্রমহেক্সাইনের কম্বিনেশন, নিমুসালাইড এবং প্যারাসিটামলের কম্বিনেশন,সালবুটামল, ব্রমহেক্সাইন ও হাইড্রক্সিইথাইল থিওফিলাইনের কম্বিনেশন। রয়েছে কোডিন ফসফেট, মেনথল সিরাপ এবং ক্লোরফেনিরামা‌ইনের কম্বিনেশনসহ মোট ১৪টি ওষুধ।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...