Saturday, June 27, 2026

বালেশ্বরে দু.র্ঘটনার জের! ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীনের

Date:

Share post:

বালেশ্বরের (Baleshwar) ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে বন্ধ রেল পরিষেবা (Rail Service)। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বাতিল হচ্ছে একের পর এক ট্রেন (Train)। রবিবারও কমপক্ষে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।

রবিবার সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে সাফ জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন। রবিবার থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। দৈনিক প্রায় ৫০টি করে বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি এদিন সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...