Monday, April 6, 2026

রাজ্যের মন্ত্রীকে দিল্লিতে তলব ইডি-র

Date:

Share post:

রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ফের একবার ডেকে পাঠাল ইডি। আগামী ১৯ জুন দিল্লিতে ইডি-র সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে, তিনি ওই দিন উপস্থিত হবেন নাকি ফের আদালতের দ্বারস্থ হবেন, তা এখনও স্পষ্ট নয়। কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আগেও তলব করেছিল ইডি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিলেন দিল্লি হাই কোর্ট। আগামী ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। কিন্তু এবার ফের একবার তাঁকে ডেকে পাঠাল ইডি।

গত এপ্রিল মাসে কয়লা পাচার কাণ্ডে মলয় ঘটককে দিল্লিতে তলব করেছিল ইডি। ডাকা হয়েছিল তাঁর আপ্ত সহায়ককেও। এর আগে গত ২৯ মার্চ মলয়কে দিল্লির প্রত্যাবর্তন ভবনে ডাকা হয়। এ প্রসঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দুর নাম আছে ,সিবিআই এর এফ আই আরে অভিযুক্ত অথচ তাকে গ্রেফতার করা তো দূরে থাক ডাকেই না ইডি। কেন বারবার দিল্লিতে তলব সেই নিয়েও প্রশ্ন তোলেন কুণাল।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...