Saturday, June 20, 2026

দুর্ঘ*টনার দু’দিন পার! বালেশ্বর লাইনে গড়াল ট্রেনের চাকা

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে পুরোপুরি স্তব্ধ বালেশ্বর লাইনের ট্রেন চলাচল। তারপর কেটে গেছে দু দুটো দিন। এখনও ওই লাইনে আপ-ডাউন কোনও ট্রেনই চলেনি। কবে স্বাভাবিক হবে পরিষেবা?

আরও পড়ুন:আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: শেখ হাসিনা

জানা গেছে, রবিবার রাতে বালেশ্বর লাইনের ডাউনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনই পরিষেবা স্বাভাবিক হচ্ছে না!


প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, একটি মালগাড়ি ও চেন্নাই-হাওড়া এক্সপ্রেসের মধ্যে বড় দুর্ঘটনা ঘটে। বালেশ্বরের বাহানাগা রেলস্টেশনের কাছে তিনটি ট্রেনের ইঞ্জিন ও কামরা একে অপরের সঙ্গে জট পাকিয়ে যায়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। আহত হাজার পেরিয়ে গেছে। দুর্ঘটনার পর থেকেই শুরু হয় উদ্ধার কাজ।
প্রায় দু’দিন ধরে উদ্ধারকাজ চলে। তারপর শুরু হয় রেললাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্রেনের বগিগুলোকে সরানোর কাজ। রেল সূত্রে খবর, ট্রেনের বগি সরানোর পরই লাইন মেরামতির কাজ চলবে। ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে হতে বুধবার গড়িয়ে যাবে। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রেললাইন মেরামতির কাজ চালিয়ে যাচ্ছেন।
রবিবার সন্ধ্যাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, দুর্ঘটনাগ্রস্ত রেলপথে রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। ওভারহেড তার লাগানোর কাজ চলছে। তারপর রাত একটু বাড়তেই ডাউন লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করা হল। সূত্রের খবর,রবিবার রাতেই আপ লাইনেও একইভাবে ট্রেন চালানো হবে।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...