Saturday, June 27, 2026

অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক, ব্রিজভূষণকে গ্রেফ.তারের দাবি

Date:

Share post:

মঙ্গলবার রাতেই কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র সরকার (Central Government)। গতকাল রাত পৌনে একটা নাগাদ টুইট করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Central Sports Minister Anurag Thakur)। তিনি জানান সরকার আলোচনায় বসতে প্রস্তুত। সেইমতো বুধবার সকাল থেকেই অনুরাগের বাড়িতে এক এক করে পৌঁছে যান বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিকেরা (Sakshi Malik)। এদের সঙ্গে ছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও। দীর্ঘক্ষণ বৈঠকের পর জানা যায় মোট পাঁচটি দাবি জানিয়েছেন কুস্তিগিররা। যার মধ্যে অন্যতম ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি, পাশাপাশি জাতীয় কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করার কথাও বলা হয়েছে। এরমাঝেই জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)নাকি ফোন করে কুস্তিগিরদের দ্বিতীয় বার আলোচনা করার অনুরোধ করেছিলেন।

বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা বলছেন মূলত পাঁচটি দাবি জানানো হয়েছে-

১) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে।
২) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।
৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন।
৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে।
৫) ব্রিজভূষণকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার করতে হবে।

গতকাল ব্রিজভূষণের বাড়িতে হানা দিয়েছিল দিল্লি পুলিশ (Delhi Police)। কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই সময় আবার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন বজরং পুনিয়া। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে এক দফা বৈঠকের কথা বলেন বলে জানা যায়। কিন্তু গোপনে বৈঠক কেন? অমিতের অনুরোধের পরে বজরং পাল্টা বলেন, গোপনে আর তাঁরা কোনও বৈঠক করতে রাজি নন। এর পরেই অনুরাগ টুইট করেন। তারপর আজ বুধবার আলোচনা। যদিও এই পাঁচদফা দাবিকে কতটা মান্যতা দিল কেন্দ্র সেটা পরিস্কার নয়।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...