Friday, June 26, 2026

প্রতিশ্রতিমতো দুই কুস্তিগিরকে চাকরির নিয়োগপত্র দিল রাজ্য সরকার

Date:

Share post:

কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, রাজ্য সরকার করবে না৷ বৃপস্পতিবার দুই কুস্তিগিরের হাতে চাকরির শংসাপত্র তুলে দিয়ে এভাবেই বার্তা দিল রাজ্য। দিল্লিতে কুস্তিগিরদের ওপর আক্রমণ করা হয়েছে এই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস৷গত ১ জুন সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ জাতীয়স্তরের কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে এক প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিলে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি দুই জাতীয় স্তরের কুস্তিগীর রবি জয়শওয়াল ও নন্দন দেবনাথকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন।
এমনকী অভিষেক বন্দোপাধ্যায় একাধিক সভা থেকে কুস্তিগিরদের বিরুদ্ধে এই আচরণ নিয়ে বারবার সরব হয়েছেন।বৃহস্পতিবার ৮ জুন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ক্রীড়া দফতর থেকে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীর দেওয়া সরকারি চাকরির নিয়োগপত্র এই দুই কুস্তিগীরের হাতে তুলে দেন। দুই কুস্তিগির রাজ্যের এই সিদ্ধান্তে খুশি। তারা বলেছেন, আন্দোলন চালিয়ে যাওয়া হবে।রাজ্য সরকার যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে সমর্থন করতে এগিয়ে এসেছেন তাতে যারপরনাই খুশি দুই কুস্তিগির।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...