Saturday, April 4, 2026

সংসারে চরম অর্থক.ষ্টের জের! উপায় না পেয়ে মোদিরাজ্যে চ.রম পরিণতি হিরে শ্রমিকের

Date:

Share post:

সংসারে চরম অভাবের জের। আর তার জেরেই ভয়ানক সিদ্ধান্ত নিলেন হিরে শিল্পে কর্মরত (Diamond Worker) এক ব্যক্তি। গুজরাটের (Gujrat) সুরাটের (Surat) ঘটনা। পুলিশ সূত্রে খবর, হিরে শিল্পে কর্মরত ওই ব্যক্তি তাঁর স্ত্রী এবং সন্তানদের বিষ (Poison) খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে, ওই ঘটনায় ২ সন্তান এবং স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে হিরে শিল্পে কর্মরত বছর ৫৫-র বিনু মোরদিয়া হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, অভাবের কারণেই এমন চরম সিদ্ধান্ত নেন বিনু।

স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, ২ ছেলে এবং ২ মেয়েকে নিয়ে সংসার বিনুর। মাসে আয় হত ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই অর্থে ৬ জনের সংসার চালানো কার্যত অসম্ভব। শত চেষ্টা করলেও পরিবার চালাতে রীতিমতো হিমশিম অবস্থা। আর সেকারণেই শেষ পর্যন্ত হতাশ হয়ে চরম সিদ্ধান্ত নেন বিনু। বুধবার সন্ধ্যায় ২ সন্তান এবং স্ত্রীকে নিয়ে তিনি চলে যান একটি নির্জন জায়গায়। সেখানে গিয়ে চার জন মিলে বিষ পান করেন। ঘটনা নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি ৪ জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পর পর মৃত্যু হয় ৫০ বছরের স্ত্রী সারদা বেন, বড় ছেলে ২০ বছরের কৃষ এবং ১৫ বছরের কন্যা সেনিতার। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন বিনু।

পুলিশ সূত্রে খবর, সম্ভবত পারিবারিক অভাবের কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বিনু। তিনি বাড়িতে রেখে গিয়েছিলেন আরও দুই সন্তানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষপানের ঠিক আগে বিনু ফোন করেছিলেন তাঁর এক ভাই প্রবীণকে। জানিয়েছিলেন, তাঁদের অবর্তমানে তাঁদের ২ সন্তানের যেন দেখভাল করেন তিনি। এরপরেই একসঙ্গে অ্যালুমিনিয়াম ফসফাইডের ট্যাবলেট খান তাঁরা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...