Saturday, June 13, 2026

“বিরোধী দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিন”, বীরভূমে মাইকিং করছেন তৃণমূল বিধায়ক!

Date:

Share post:

রাস্তায় দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে খোদ শাসক দলের বিধায়ক বলছেন, ”সমস্ত বিরোধী দল মনোনয়ন জমা দিতে পারবে। কোনওরকম ঝামেলা করা হবে না। কেউ বাধা দিলে পুলিশ-প্রশাসনকে জানান”! বীরভূমের লাভপুরের বিভিন্ন গ্রামে রীতিমতো মাইকিং করে বিরোধীদের ভরসা দিলেন বিধায়ক অভিজিৎ সিংহ।

আরও পড়ুন:সেনা জওয়ানের স্ত্রীকে বেধ.ড়ক মা.র! হাতজোড় করে পরিবারের সুরক্ষার আর্জি


কেন এমন প্রচার? লাভপুরে মনোনয়ন দিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে তা অস্বীকার করা হয়েছে। এরপরই বিধায়ক অভিজিৎ সিংহ গাড়িতে করে মাইকিং শুরু করেন। তাঁর দাবি, ”বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে, যাতে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে। এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে, আমার দলের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করা আমার কর্তব্য। তাই আমি সমস্ত লাভপুর এলাকায় ঘুরে ঘুরে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করছি, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচনে অংশগ্রহণ করুন। যার যেখানে যেমন সাংগঠনিক ক্ষমতা আছে, প্রার্থী দিন”।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...