Wednesday, June 24, 2026

প্রচারে ব্যস্ত, চিঠিতে ইডির সমনের জবাব অভিষেকের

Date:

Share post:

নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় জন্য আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) ডাকে সাড়া দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। সেইমতো মঙ্গলবার ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পরিবর্তে এদিন কেন্দ্রীয় সংস্থা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে একটি জবাবী চিঠি দিয়েছেন তিনি। সেই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজ তিনি হাজিরা দিতে পারবেন না।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিতে ‘নবজোয়ার’ স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন। এরপর ৮ জুন ফের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয় অভিষেককে। এবং ১৩ জুন সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। তবে সেদিনই অভিষেক স্পষ্ট ভাবে জানিয়ে দেন, “দীর্ঘ ৮ থেকে ৯ ঘণ্টা জেরা করে নিটফল জিরো। বারবার ‘সময় নষ্ট করতে’ তলবে সাড়া দিতে পারবেন না তিনি।” পঞ্চায়েত নির্বাচনের একদিন পরও যদি তাঁকে তলব করা হয়, তাঁর যেতে আপত্তি নেই। তবে এই এক মাস তিনি কোনও ভাবেই নিজের রাজনৈতিক কর্মসূচি ত্যাগ করে কেন্দ্রীয় সংস্থার অফিসে ‘সময় নষ্ট করবেন না’। সেই মতোই মঙ্গলবার ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূল সাংসদ। পরিবর্তে চিঠিতে অভিষেক জানিয়ে দিয়েছেন, “দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচী ছেড়ে যাওয়া সম্ভব নয়।” চিঠিতে আদালতের রায়ের কপিও অভিষেক জুড়ে দিয়েছেন৷

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...