Monday, February 23, 2026

সবুজ বা.জির ক্লাস্টার তৈরিতে ৯০ শতাংশ খরচ বহন করবে রাজ্য: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Date:

Share post:

পরিবেশ বান্ধব সবুজ বাজি তৈরির জন্য ক্লাস্টার তৈরিতে ৯০ শতাংশ খরচ বহন করবে রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্নে (Nabanna) মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Hari Krishna Dwibedi) নেতৃত্বে এই সংক্রান্ত টাস্ক ফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু না জানানো হলেও বৈঠকে অংশ নেওয়া বাজি (Fireworks) প্রস্তুতকারী ব্যবসায়ীদের সংগঠন ‘সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি’র চেয়ারম্যান বাবলা রায় বলেন, সারা রাজ্যে ১৮টি ক্লাস্টার তৈরি করা হবে বলে ঠিক হয়েছে। ১৫টি ইউনিট নিয়ে ৬ একর জমির উপরে একটি ক্লাস্টার তৈরিতে খরচ হবে এক কোটি ২০ লক্ষ টাকা। এর মধ্যে ৯০ শতাংশ অর্থ দেবে রাজ্য সরকার। বাকি অর্থ ক্লাস্টারের ইউনিটগুলিকে বহন করতে হবে। বৈঠকে স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার ছাড়াও ৭০টি বাজি প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ক্লাস্টার তৈরির জন্য বেশ কিছু জেলায় ইতিমধ্যেই জমি চিহ্নিত করা হয়েছে। কেউ ব্যক্তিগত জমিতে ক্লাস্টার করতে চাইলে রাজ্য সরকার তার জন্য ব্যাঙ্ক ঋণের ব্যবস্থাও করবে। এছাড়াও বাজি বিক্রির জন্য শিলিগুড়ি ও কলকাতায় দুটি হাব তৈরি করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুমাসের মধ্যে এই ক্লাস্টার তৈরির প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, বাজি তৈরির জন্য এতদিন বিভিন্ন দফতর থেকে ছাড়পত্র নিয়ে যে লাইসেন্স পাওয়া যেত সেই নিয়ম সরলীকরণ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে আবেদন করে সেখান থেকেই লাইসেন্স মিলবে বলে জানান হয়েছে। তবে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট NEERI- র শংসাপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দুর কনভয় দু*র্ঘটনায় মৃ*ত্যু, দ্রুত রিপোর্ট তলব হাইকোর্টের

বৈঠকে বাজি প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিরা অন্যরাজ্যে শব্দবাজি ফাটানোর ক্ষেত্রে যে ১২০ ডেসিবেলের নিয়ম রয়েছে এই রাজ্যেও তা ৯০ ডেসিবেল থেকে বাড়ানোর প্রস্তাব দেন।

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...