Friday, June 12, 2026

তদন্তের নামে হে.নস্থার অভিযোগ! অপরূপার বিরুদ্ধে CBI তদন্তের সময়সীমা বেধে দিল হাইকোর্ট

Date:

Share post:

তদন্তের নাম তাঁকে বারবার হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমন অভিযোগ তুলে নারদ মামলার এফআইআর থেকে আগেভাগেই নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। আর বুধবার হাই কোর্টের স্পষ্ট নির্দেশ আগামী ৪ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে সিবিআইকে (CBI)। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

তবে অপরূপা পোদ্দার আগেভাগেই সিবিআইকে চিঠি দিয়ে এই মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন। অপরূপার অভিযোগ, চার্জশিটে (Charge Sheet) নাম না থাকা সত্ত্বেও সিবিআই অযথা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। তাঁর দাবি, গত আট বছরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য পায়নি সিবিআই। তবুও তাঁকে অযথা হেনস্থা করা হচ্ছে। এদিন আদালতে অপরূপা জানান, সিবিআই এখনও সেই চিঠির কোনও সদুত্তর দিতে পারেনি।

তবে বুধবার ওই মামলার শুনানিতে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মান্থা। এদিন আদালত সিবিআইকে চার মাস সময় বেঁধে দিয়ে বলেছে, এরমধ্যেই তদন্ত শেষ করতে হবে। না হলে সাংসদ অপরূপা পোদ্দারকে নারদ মামলা থেকে মুক্তি দিতে হবে।

 

 

 

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...