Saturday, April 4, 2026

মনোনয়ন পেশে বিক্ষিপ্ত অশা.ন্তিতে জড়িত নয় তৃণমূল: স্পষ্ট জানালেন মমতা, দুষলেন ISF-কে

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মোটের উপর শান্তিতে মনোনয়ন জমার কাজ চললেও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তবে কোনও ঘটনার সঙ্গে তৃণমূল (TMC) জড়িত নয় বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন, ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ইসলামপুর ও চোপড়ায় যে ঘটনা ঘটেছে তার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই। ভাঙড়ের ঘটনা নিয়ে বিরোধী আইএসএফের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মমতা স্পষ্ট জানিয়েছেন, এলাকায় উস্কানি দিয়ে অশান্তি ছড়াচ্ছেন আইএসএফ বিধায়ক। একই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে, তাদের লক্ষাধিক মনোনয়ন জমা পড়ল কী করে!

বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে বহু মৃত্যু হয়েছে বলে এদিন অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। বলেন, “ইসলামপুর ও চোপড়ায় যা হয়েছে, তার সাথে পার্টি কোনওভাবে যুক্ত নেই। যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি। কাল পর্যন্ত তারা টিকিট চেয়েছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট নই বলে তাদের আমরা টিকিট দিইনি। ইসলামপুর ও চোপড়ার ঘটনায় পার্টি কোনওভাবে যুক্ত নয়। আমি পুলিশকে বলে দিয়েছি কড়া ব্যবস্থা নিতে।“

ভাঙড়ের অশান্তির জন্য সামগ্রিকভাবে আইএসএফকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। এদিন ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে নাম না করে মমতা বলেন, “ভাঙড়ে একটা দল নতুন জিতেছে। তারাই পরশুদিন ওখানে গন্ডগোল, লুঠপাট করেছে, আগুন লাগানো শুরু করেছে।“ তৃণমূল সুপ্রিমোর কথায়, “গতকাল বুধবার তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদ, প্রতিরোধ হয়েছিল। তবে শুরুটা করেছিল ওরা।”

 

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভাঙড়ের সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে বিপথে চালনা করা হচ্ছে। নাম না করলেও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকেই দায়ী করেছেন মমতা। অশান্তি আটকাতে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...