Saturday, April 4, 2026

উত্তরে বন্যার সর্ত.কতা, দক্ষিণে গরমের চরম অ্যালার্ট!

Date:

Share post:

প্রকৃতির খামখেয়ালিপনায় নাজেহাল মানুষ। হাওয়া অফিস (Weather Department) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা মালদহে আটকে রয়েছে । আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) দেখা নেই। বিপর্যয় নিয়ে বাংলায় বড় কোনও সুখবর এল না। চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা আর ভ্যাপসা গরমের কম্বিনেশনে ‘ফিলস লাইক ৫৫ ডিগ্রি’র হ্যাশট্যাগ জুড়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহ (Heat Wave) চলবে। আর ঠিক বিপরীত ছবি উত্তরে, সেখানে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের মধ্যেই রাজ্যের দক্ষিণ অংশে প্রবেশ ঘটবে মৌসুমী বায়ুর। তার জেরে আগামিকাল সন্ধ্যার পর থেকে হয়তো কিছুটা হলেও প্রকৃতি বদলাতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে রবিবার। তবে তা সত্ত্বেও জারি থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় সোমবারও তাপপ্রবাহ চলবে । বুধবারের আগে পর্যন্ত বর্ষা আসার সেরকম কোনও লক্ষণ নেই।

আজ ও আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টপাতের জেরে ধস নামার আশঙ্কা করা হচ্ছে এবং নিচে এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...