Thursday, June 18, 2026

তারকেশ্বর লাইনে ট্রেন বাতিল! ভোগা*ন্তিতে নিত্যযাত্রী থেকে ভোট কর্মীরা

Date:

Share post:

রবিবার ছুটির দিনেও ট্রেনযাত্রীদের হয়রানির শেষ নেই। তাঁর উপর পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) কথা মাথায় রেখে আজ ভোটকর্মীদের (Vote Worker)প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু সব হিসেব গণ্ডগোল হয়ে গেল রবিবার সকালেই। একের পর এক ট্রেন বাতিলের (Train Cancel) জেরায় দুর্ভোগ বাড়ল নিত্যযাত্রীদের। স্টেশনে পৌঁছে ভোগান্তির শিকার হলেন তারকেশ্বর লাইনের (Tarkeswar Train Route)ভোটকর্মীরা। অত্যন্ত বিরক্ত হয়ে ভোটকর্মীরা জানান, সকাল সাড়ে দশটায় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। এদিন শেওড়াফুলি স্টেশন থেকে শেষ আপ তারকেশ্বর লোকাল (Sheoraphuli to Tarkeswar Local) যায় সকাল ৯ টায়। তারপর একের পর এক ট্রেন বাতিল। ভোটকর্মীদের কারোর গন্তব্য ছিল সিঙ্গুর মহামায়া বিদ্যালয়, কাউকে আবার যেতে হত হরিপাল কিংবা তারকেশ্বরে। তাই শেওড়াফুলি থেকে ট্রেন বদলে নির্দিষ্ট গন্তব্যে যেতে গিয়ে এই বিপত্তি।

একে রবিবার, এমনিতেই একাধিক ট্রেন বাতিল থাকে। তার উপর যদি নতুন করে ট্রেন বাতিল করা হয় সেক্ষেত্রে চটজলদি বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। এদিন রেলের তরফে সকাল ৯টা ৪২ মিনিটের আপ তারকেশ্বর লোকাল, ১০টা ৩২ মিনিটের আপ আরামবাগ লোকাল ও ১০টা ৫৭ মিনিটের আপ তারকেশ্বর লোকাল বাতিল করা হয়। স্কুল অফিস ছুটি থাকায় নিত্যযাত্রীর সংখ্যা আজ কম। কিন্তু ভোটকর্মীরা নির্ধারিত সময়ের অনেক দেরিতে প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছন বলে জানা যায়। রেল জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

 

Related articles

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...