Tuesday, March 31, 2026

বারুইপুরে আচমকাই ভে.ঙে পড়ল ব্রিজ! আ.হত কমপক্ষে ৩

Date:

Share post:

সপ্তাহের প্রথম দিনেই অঘটন। সোমবার দুপুরে বারুইপুরে (Baruipur) আচমকাই ভেঙে পড়ল ব্রিজ (Bridge)। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজটি দিয়ে যাতায়াত করতে আগেই নিষেধ করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করেই অনেক যাতায়াত করতেন। আর এদিন আচমকাই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে ঠিক কোন কারণে ভাঙল সেতু, তা জানতে শুরু হয়েছে তদন্ত। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এদিনের দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন বন্ধ হয়ে পড়ে যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন পথচলতি সাধারণ মানুষ।

 

 

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...