Saturday, April 4, 2026

মেলেনি নথি, ৫ পুরসভাকে এবার নো*টিশ পাঠাচ্ছে সিবিআই

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতিতে এবার চাঞ্চল্যকর দাবি করল সিবিআই । তাদের দাবি, ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়ে ৫টি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কোনও নথিই পাওয়া যায়নি। কেন নেই নথি? এই প্রশ্নের উত্তরে কেউ জানিয়েছে ফাইল হারিয়েছে, কেউ আবার বলেছে নথি রাখাই হয়নি। এমনই দাবি সিবিআইয়ের। ওই ৫টি পুরসভাকে এবার নোটিশ পাঠাচ্ছে সিবিআই।

জানা গিয়েছে, ২০১৪-র পর থেকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাওয়া হয়েছে। বাকি পুরসভাগুলি থেকে পাওয়া নথি সামনে রেখে পুর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুর নিয়োগ দুর্নীতিতে এফআইআর করেছে সিবিআই। তাতে অয়ন শীল ও তার সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে অয়নের বয়ান নিতে চেয়েছিল সিবিআই। আদালতের অনুমতি মেলায়, সেই বয়ানও তারা নিয়েছে।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের একাধিক নথির সঙ্গেই উদ্ধার হয় রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি। উদ্ধার হয় পুর নিয়োগের ওএমআর শিট।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...