Saturday, June 20, 2026

AIFF-র সচিবের বেতন কত! কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের ইমেলে তুমুল শোরগোল

Date:

Share post:

আর্থিক বিষয় নিয়ে মাঝে মধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (AIFF)। বিশেষ করে BJP-র সহায়তায় ফেডারেশনের নতুন সভাপতি হওয়া কল্যান চৌবে এবং সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ যেভাবে দেশ-বিদেশ ঘুরতে বেরিয়েছেন, তাতে কয়েকদিনের মধ্যেই প্রশ্ন উঠেছে, দেশের ফুটবলের উন্নতির জন্য যেখানে বিভিন্ন খাতে খরচ করার কথা বলা হচ্ছে, সেখানে এত খরচ কেন করা হচ্ছে? এরসঙ্গেই যুক্ত হয়েছে ফেডারেশনের বিভিন্ন পুরনো স্টাফদের যে কোনও সময়ে চাকরি যাওয়া। কেন চাকরির যাচ্ছে, আর কেন নতুন লোক ঢুকছে তা নিয়ে ইতিমধ্যেই ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্যরাও প্রশ্ন তুলতে শুরু করেছেন। যে কারণে আর্থিক বিষয়ে দেখার জন্য তৈরি হয়েছে নতুন কোর কমিটি। আর এর মধ্যেই ৩৭ টি ফুটবল সংস্থা-সহ ভারতীয় ফুটবলের বিভিন্ন স্টেক হোল্ডারকে মেল পাঠিয়ে ভারতীয় ফুটবলে আলোড়ন ফেলে দিয়েছেন কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোষারাজু। বিভিন্ন রাজ্য সংস্থাকে তিনি যে মেল পাঠিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সাজি প্রভাকরণ ফেডারেশন থেকে মাসিক বেতন পাচ্ছেন ১২ লক্ষ ৫০ হাজার টাকা!

এই মেল পাঠানোর সঙ্গে সঙ্গে কোষারাজু প্রশ্ন তুলেছেন, ভারতের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর বেতন কত? সাজি প্রভাকরণের ১২ লক্ষ ৫০ হাজার টাকার মাসিক বেতনের অভিযোগ আনার সঙ্গে সঙ্গে ফেডারেশন থেকে তাঁর বেতন হওয়ার ব্যাঙ্ক স্টেটমেন্টও প্রকাশ্যে এনেছেন কর্নাটক ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি।

কিন্ত ঘটনা হচ্ছে অন্য জায়গায়। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল পোস্ট যেহেতু বেতনভুক, তাই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ইন্টারভিউর মাধ্যমেই সেক্রেটারি নিয়োগের রীতি। কিন্তু সবাইকে অবাক করে কার্যকরী কমিটির কাউকে কিছু না জানিয়েই ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি কল্যাণ চৌবে ১২ লক্ষ ৫০ হাজার মাসিক বেতনে সাজিকে সচিব পদে বসিয়ে দিয়েছেন। ভারতীয় ফুটবল যেখানে আর্থিক দৈনদশার মধ্যে রয়েছে, সেখানে কল্যাণ চৌবে ঠিক কী কারণে বেতনভুক সচিব নিয়োগের যাবতীয় রীতি ভঙ্গ করে ১২ লক্ষ ৫০ হাজার টাকার বেতনে সাজিকে সচিব বানিয়ে দিলেন, তা নিয়ে বিষ্মিত সবাই। আর কোষারাজু বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধির এই বিষয়টি নিয়ে যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন, তাতে এই জল কতদূর গড়ায় সেটাই দেখার।

 

 

 

 

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...