Saturday, June 20, 2026

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নাম প্রত‍্যাহার নাজম শেঠির

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে নিজের নাম প্রত‍্যাহার করার ঘোষণা করেছেন নাজাম শেঠি। পিসিবিতে বছরের পর বছর ধরে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। ফের একবার তারই নিদর্শন পাওয়া গেল। সোমবার বিকেলে নিজের সিদ্ধান্ত জানিয়ে টুইট করেছেন নাজাম। জানা যাচ্ছে, পিসিবি প্রধান হতে চলেছে জাকা আশরাফ।

নাজাম শেঠি বলছেন নোংরা রাজনীতি এবং অভ্যন্তরীণ গন্ডগোল থেকে দূরে থাকতে চান। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে তিনি আসিফ জারদারি এবং শেহবাজ শরিফের মধ্যে বিবাদের মধ্যে ঢুকতে চান না। এই নিয়ে শেঠি টুইট করে লেখেন, “সবাইকে সালাম! আমি আসিফ জারদারি এবং শেহবাজ শরিফের মধ্যে বিবাদের মধ্যে জড়াতে চাই না। এ ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবি চেয়ারম্যান পদের প্রার্থী নই। সমস্ত স্টেকহোল্ডারদের জন্য শুভকামনা রইল।”

পাকিস্তান পিপলস পার্টির সমর্থিত জাকা আশরাফ, আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) ফেডারেল মন্ত্রী এহসান উর রহমান মাজারির মতে, পিসিবি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। ২০১৪ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নাজাম শেঠিকে অস্থায়ীভাবে মনোনীত করা হয়েছিল। ২০১৪ সালের সংবিধান পুনরুদ্ধার করার জন্য পরিচালনা কমিটিকে প্রাথমিকভাবে ১২০ দিন সময় দেওয়া হয়েছিল। শেঠিকে আরও চার সপ্তাহের মেয়াদ বাড়ানো হয়েছিল যা ২০ শে জুন শেষ হচ্ছে।

আরও পড়ুন:কাতার বিশ্বকাপ আমার স্বপ্ন সফল করেছে, প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ’, বললেন মেসি

 

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...