Wednesday, June 24, 2026

ফের মা হচ্ছেন শুভশ্রী! ছেলেকে উপহার দিতে চান রাজও

Date:

Share post:

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Raj Chakraborty and Subhashree Ganguly) ছেলে ইউভান (Yuvan) বরাবরই টলিপাড়ায় চর্চায় থাকেন। ছেলের খুনসুটি নিয়ে ব্যস্ত থাকেন মা-বাবা আর তাতেই মেতে ওঠে নেট দুনিয়া। জন্মের পর থেকেই ইউভানকে নিয়ে বিস্ময় আর কৌতূহলের যেন শেষ নেই। এবার সেই ছেলেকে ভাই বা বোন উপহার দিতে আগ্রহী রাজ শুভশ্রী(Raj- Subhashree)।বর্তমানে কেরিয়ারের দিক থেকে শুভশ্রীর আকাশছোঁয়া সাফল্য উপভোগ করছেন। রাজ একদিকে বিধায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন আর অন্যদিকে সংসারের প্রতি কর্তব্য পালন করছেন। মিলিত সিদ্ধান্তে এবার দ্বিতীয় সন্তানের প্ল্যানিং করতে চলেছেন সেলিব্রিটি দম্পতি (Celebraty Couple) বলেই টলিপাড়ায় খবর।

জল্পনার সূত্রপাত একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে। অভিনেত্রী শুভশ্রী জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি ইউভানের একা থাকার দিন শেষ হতে চলেছে। ইতিমধ্যে শুভশ্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে যাতে মনে করা হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। রাজ চক্রবর্তীও জানিয়েছেন ইউভান তাঁদের কাছে একটা মিষ্টি খেলনার মতো যাঁকে নিয়ে গোটা পরিবার মেতে থাকে। এবার সময় এসেছে তাঁকে একটা উপহার দেওয়ার। রাজ জানান, তাঁর বাবা তাঁকে যেভাবে বড় করে তুলেছেন তিনি ঠিক সেই ভাবেই ছেলে ইউভানকে বড় করছেন। আপাতত নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সুখেই আছেন রাজ-শুভশ্রী, অপেক্ষা করছেন নতুন সদস্য আসার সঠিক সময়ের।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...