Saturday, April 4, 2026

রাতের আকাশে ব্যাক টু ব্যাক ‘ সুপারমুন ‘, কেরামতি দেখাবে নীল চাঁদ!

Date:

Share post:

ফুটবলে গোলের হ্যাটট্রিক, ক্রিকেটে বোলারের, তাই বলে চাঁদ মামা কি ফেলনা নাকি? এবার রাতের আকাশে চাঁদের সুপার ইনিংস শুরু। আগামী তিন মাস ব্যাক টু ব্যাক সুপারমুন (Super Moon) দেখবেন আপনি। বছরের প্রথম সুপারমুন (Super Moon) দেখা যাবে ৩ জুলাই। এর পরে ফের ২ অগস্ট এবং তৃতীয়বারের জন্য ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দৈত্যাকার চাঁদ। মানে তিন মাসে তিন বার সুপারমুন দেখার সুযোগ থাকছে। গল্প এখানেই শেষ নয়, এখনও আছে ব্লু মুনের (Blue Moon) অধ্যায়।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কোনও মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার পূর্ণচন্দ্রকেই সাধারণত ‘ব্লু-মুন’ বলা হয়। এবছর আগস্টের শেষ দিনেই নীল চাঁদের দর্শন মিলবে। বিজ্ঞান বলছে পৃথিবীর চার দিকে উপবৃত্তাকার পথে ঘোরার সময়ে চাঁদ কখনও পৃথিবীর খুব কাছে এসে পড়ে। এই সময়ে পৃথিবী ও চাঁদের মাঝের দূরত্ব তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার থেকে তিন লক্ষ সত্তর হাজার কিলোমিটারের মধ্যে থাকে বলে মনে করা হয়। এই ঘটনার সময়ে যদি কোনও কারণে পূর্ণিমা পড়ে, তা হলে চাঁদের চাকতি অন্য পূর্ণিমার তুলনায় বড় দেখতে লাগে। একেই সুপারমুন বলে। তাহলে এই বছর ব্যাক টু ব্যাক চাঁদের ক্যারিশমা দেখার সুযোগ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...