Saturday, June 13, 2026

জিম্বাবোয়েতে ক্রিকেট দল কিনলেন সঞ্জয় দত্ত

Date:

Share post:

এ বার ক্রিকেট দল কিনলেন আরও এক বলিউড তারকা।জিম্বাবোয়েতে শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানেই একটি দল কিনেছেন সঞ্জয় দত্ত।তিনি কিনেছেন জিম্বাবোয়ের হারারে শহরের দল। দীর্ঘ দিন পর আবার বলিউডের প্রথম সারির কোনও অভিনেতাক ক্রিকেটের দল কিনলেন।

গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন ক্রিকেট লিগ চালু আছে। সেই তালিকায় নতুন সংযোজন হল জিম্বাবোয়ে।নয় দিনের এই লিগে খেলবে পাঁচটি দল। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জিম অ্যাফ্রো টি১০’।আগামী ২০ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে। সঞ্জয় যে দল কিনেছেন তার নাম হারারে হারিকেন্স দল। জানা গিয়েছে, অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্ম ভাবে এই দলটি কিনেছেন সঞ্জয়।

জিম্বাবোয়েতে এই প্রথম বার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে। হারারে ছাড়া বাকি দলগুলি হল ডারবান কলন্দর্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়ন্স।দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দলও রয়েছে।

ওই প্রথম ক্রিকেটের কোনও দল কিনেছেন সঞ্জয়। বলেছেন, ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা।ক্রিকেটে জিম্বাবোয়ের অনেক ইতিহাস রয়েছে। তার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি জিম অ্যাফ্রো টি১০ প্রতিযোগিতায় হারারে হারিকেন্স ভাল খেলবে।এখন দেখার, সঞ্জয়ের দল কেমন পারফরমেন্স করে।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...