Wednesday, June 24, 2026

প্রার্থনা চলাকালীন সংজ্ঞাহীন হয়ে স্কুল ছাত্রীর মৃ*ত্যু!

Date:

Share post:

স্কুলে প্রার্থনা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। ১৪ বছরের ওই ছাত্রী স্কুলের প্রার্থনা হলে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়ে বলে খবর।তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার এমনই আকস্মিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার এলগিন রোডের একটি নামকরা স্কুলে। অন্যান্য দিনের মতো সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল। হঠাৎ শোনা যায়, এক ছাত্রী প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। ছাত্রীটি প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে।
স্কুলের তরফে বিষয়টি নিয়ে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এমনকি খবর দেওয়া হয়েছে ছাত্রীর পরিবারের সঙ্গে ।ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই ছাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিল। কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই মৃত্যু হয়েছে তার।যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...