Wednesday, June 24, 2026

উলুবেড়িয়ায় মনোনয়নের নথি বি.কৃতি মামলায় বিচারপতি সিনহার নির্দেশকে স্থগিতাদেশ!

Date:

Share post:

পঞ্চায়েতে (Panchayet Election) সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি করেছিল বিরোধীরা। উলুবেড়িয়ায় মনোনয়নের নথি বি.কৃতির অভিযোগ পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেনও বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। কিন্তু সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Division Bench)। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানের দিন ধার্য হয়েছে।

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি মামলা করেছিলেন হাইকোর্টে। তাঁদের আর্জির ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের কথা বলেছিলেন বিচারপতি সিনহা।সেই মামলাতেই বুধবার বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, যেহেতু রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই রাজ্যের কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা যাবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)-এর উপর দায়িত্ব দেওয়ার কথা বলেন তিনি। এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব রায়ের ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার। আজ শুক্রবার সেই মামলার শুনানি ছিল। রাজ্যের তরফে এই দিন সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এরপরই আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...